Aman Subhan

জুলাই যোদ্ধা যুবনেতা মো: আমান সোবহান-এর সংক্ষিপ্ত পরিচিতি

জুলাই যোদ্ধা যুবনেতা মো: আমান সোবহান বাংলাদেশের রাজনীতিতে এক দৃঢ়প্রতিজ্ঞ, আদর্শবান ও জনসেবামূলক নেতৃত্বের প্রতীক। সততা, দেশপ্রেম ও মানবিকতার সমন্বয়ে তিনি সমাজ ও দেশের উন্নয়নে নিজেকে নিবেদিত করেছেন। তরুণ প্রজন্মের প্রেরণার উৎস হিসেবে তিনি বিশ্বাস করেন— “সেবা, সততা ও সংহতিই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি।”

দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, এবং তরুণ সমাজকে সচেতন ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই তাঁর জীবনের মূল লক্ষ্য।

জন্ম ও পারিবারিক পটভূমি
এই সাহসী ও জনদরদী নেতৃত্ব ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর রাজধানী ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো: ইঞ্জি: এ কে এম আবদুছ সোবাহান ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও শিক্ষানুরাগী ব্যক্তি, আর মাতা হোসনা সোবাহান ছিলেন নীতিবান, শিক্ষিত ও মানবিক গুণাবলিতে পরিপূর্ণ গৃহিণী।

স্থায়ী ও বর্তমান ঠিকানা
গ্রাম: ১৫/৪ মিরবাগ, পো: শান্তিনগর, থানা: হাতিরঝিল, জেলা: ঢাকা।
 বর্তমানে তিনিই এখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।

শিক্ষা জীবন
তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন মগবাজার টি এন্ড টি উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করেন খিলগাঁও মডেল কলেজ থেকে।
 ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বগুণ, সংগঠন পরিচালনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর শিক্ষাজীবনের প্রতিটি ধাপে দেশপ্রেম ও মানবকল্যাণের চেতনা ছিল অনুপ্রেরণার উৎস।

পেশাগত ও ব্যবসায়িক জীবন
স্কুল জীবন থেকেই আমান সোবহান উদ্যোক্তা মনোভাব ও সৃজনশীলতায় অনন্য উদাহরণ স্থাপন করেন।
 তিনি বিভিন্ন সফল ব্যবসা ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যেমন—

ভিআইপি রেডিমেড গার্মেন্টস
পেপার ক্র্যাফটস
সল্ট গ্রিল
মিউজিক ক্যাফে
বেকারি বাজার
ফুড ক্র্যাফটস
আর অ্যান্ড জি গ্রুপ
সোর্স এন্ড সলিউশন

বর্তমানে তিনি আমান কনস্ট্রাকশন এবং Scrooppu Limited-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক ও সামাজিক জীবন
জুলাই যোদ্ধা আমান সোবহান তরুণ বয়সেই সমাজ ও মানুষের কল্যাণে রাজনীতিতে যুক্ত হন। তিনি বিশ্বাস করেন, রাজনীতি কেবল ক্ষমতার নয়— এটি মানুষের কল্যাণ ও ন্যায়ের প্রতিষ্ঠার সংগ্রাম।
১৯৯০ সালে তিনি লিও ক্লাব অব ঢাকা শেরে বাংলা নগর-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই বছর যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক লিও সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বর্তমানে তিনি বসু মাতা (এনজিও)-এর পরিচালক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যেমন—

সেবা সংঘ
মধুবাগ কিশলয়
পল্টন এলজেএস অভিভাবক সমিতি (পরিচালক)
উত্তরণ সমাজকল্যাণ সমিতি (যুগ্ম সচিব)
মিরবাগ সোসাইটি (সম্মানিত সদস্য)

এছাড়াও, তিনি ইজেল প্রাইভেট লিমিটেড থেকে “অমর একুশে”-এর উপর ‘বিশ্ব তোড়ে বাংলা’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।
 এই প্রামাণ্যচিত্রের সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শেখ সাদিখান, এবং এতে কণ্ঠ দিয়েছেন প্রয়াত কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। এর গীতিকার ছিলেন মো: আমান সোবহান নিজেই।
বহুমুখী প্রতিভার অধিকারী এই নেতা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

বিদেশ ভ্রমণ
তিনি শিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভারত, সিঙ্গাপুর, জাপান, যুক্তরাষ্ট্র ও আবুধাবিসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

ব্যক্তিগত জীবন
জুলাই যোদ্ধা যুবনেতা আমান সোবহান ইসলাম ধর্মে গভীরভাবে অনুরাগী একজন নৈতিক ও আদর্শবান মানুষ। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে তিনি সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে দৃঢ়।
তাঁর জীবনদর্শন— “মানুষের সেবা করাই সর্বোত্তম ইবাদত।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top